সিলেট চেম্বারের নির্বাচন পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টায় নির্বাচন চলাকালে নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইডেট কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী ভোট কেন্দ্র পরিদর্শনে যান ক্লাব নেতৃবৃন্দ। এসময় চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ তাদের স্বাগত জানান এবং ভোট গ্রহণ প্রক্রিয়া ঘুরে দেখান। নির্বাচনে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেখে অভিভুত হন প্রেসক্লাব নেতারা।
ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম উৎসব মূখর পরিবেশে এ ধরণের অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে পারায় চেম্বার প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, এবারের নির্বাচনে ব্যবসায়ীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ বিগত নির্বাচনগুলোকে ছাড়িয়ে গেছে।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, শ্যামল সিলেটের সহকারী সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস’র সম্পাদক সৈয়দ রাসেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, বাংলাদেশ বেতার সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, এটিএন বাংলা ইউকে প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, মাইটিভি’র বিশেষ প্রতিনিধি ও ব্যারো প্রধান গাজি মো. জাফর ছাদিক কয়েছ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, আজকের সংবাদের ব্যুরো প্রধান মনজুর হোসেন খান, ক্লাব সদস্য শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed