Main Menu

সিলেটে হাফপ্যান্ট বাহিনীর তান্ডব, টাকা-স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই পশ্চিম ভাগ আবাসিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কুচাই পশ্চিম ভাগ আবাসিক এলাকার সুরুজ আলীর বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাড়ির কেচিগেটের তালা ভেঙ্গে ৫-৬ জনের হাফপ্যান্ট পরা ডাকাত দল বসতঘরের ভিতরে প্রবেশ করে।

তারা সুরুজ আলীর পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্টিল আলমারির তালা ভেঙ্গে প্রায় ৫ ভরি স্বর্ণাংলঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ২টি ট্যাব ও ৪টি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়।

বাড়ীর মালিক সুরুজ আলী জানান, ডাকাতরা আমার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় চিৎকার করতে চাইলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে এবং ডাকাতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এ ঘটনায় থানায় কেউ এখনো মামলা করেনি বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed