Main Menu

সুরমা মার্কেট থেকে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা মার্কেটের বাসিন্ধা কামরুজ্জামানের পুত্র ইয়াসিন জামান রাজ (১৬) গত শুক্রবার সন্ধ্যায় এশার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।

পরে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজ করেও তার কোন সন্ধান না পেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার পিতা কামরুজ্জামান। যার ডায়েরী নং- ১৬৩২, তারিখ ২১/০৯/২০১৯ইং।

নিখোঁজ ইয়াসিন জামান রাজ এর গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, পড়নে ছিল টি শার্ট ও জিন্সের ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ তার সন্ধান পেলে ০১৭১১৩৩৭০৪১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed