বখাটের ছুরিকাঘাতে সাংবাদিকপুত্র আহত
জকিগঞ্জ সংবাদদাতা: দৈনিক কাজিরবাজারের সিনিয়র রিপোর্টার জেড এম শামসুলের পুত্র সামিউল হক সামি বখাটের ছুরিকাঘাতে আহত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার খলাছড়া এবতেদায়ি মাদরাসায় মধ্যাহ্ন বিরতির সময় এ ঘটনা ঘটে। সামিউল ওই মাদরাসার দাখিল শ্রেণির ছাত্র।
সামিউলের পিতা জেড এম শামসুল জানান, ‘সোমবার দুপুরে মাদরাসার মধ্যাহ্ন বিরতির সময় তার পুত্রকে ছুরিকাঘাত করে স্থানীয় বখাটে ইমন। আহত অবস্থায় সহপাঠী ও প্রতিবেশিরা সামিউলকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি জানান, ভূইয়ারমুরা গ্রামের আব্দুল জলিলের পুত্র ইমনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ইভটিজিংয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed