জৈন্তাপুরে ১৭টি ভারতীয় গরু আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তের লালাখাল বাঘছড়া থেকে ১৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লালাখাল সীমান্তের লালাখাল, আফিফানগর, তুমইর বাঘছড়া ও বালীদাঁড়া দিয়ে প্রতিদিন রাতে শত শত ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও চোরাকারবারীরা তা তোয়াক্কা না করেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাঘছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৭টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এলাকাবাসী আরও জানান, বিজিবির হাতে আটককৃত ১৭টি গরু লালাখাল এলাকার চেরাকারবারী দলের সদস্য রহিম উদ্দিন, মানিকপাড়ার বিলাল উদ্দিন, জালাল উদ্দিন ও মাসুক আহমদের।
বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাঈদ আহমদ গরু আটকের বিষয় নিশ্চিত করে জানান, লালাখাল সীমান্ত এলাকা অনেক দূর্গম। বিজিবি’র টহল টিম এসব দূর্গম এলাকায় নানা প্রতিকুলতার মধ্যে অভিযান করে একের পর এক গরুর চালান আটক করে যাচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed