Main Menu

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫ সন্তানের জনক কর্তৃক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর বাজার থেকে অভিযুক্ত রং মিস্ত্রী আব্দুল হালিম উরফে হালিম মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হালিম উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরাইমারা হাওর গড়েরপাড় গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে ও ৫ সন্তানের জনক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুর ১২টার দিকে একই গ্রামের প্রতিবন্ধি নারীর ঘরে পা্ন খাওয়ার কথা বলে ঢুকে। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে হালিম। ওই নারী এখন ৩ মাসের অন্তঃসত্বা।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর চাপে ইউপি সদস্য বিলাল মিয়ার কাছে ঘটনার বিষয় স্বীকার করেন হালিম।

এরপর প্রতিবন্ধী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হালিম মিয়াকে গ্রেপ্তার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জানান, বিষয়টি জানান পর অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তাই আমরা ফাঁদ পাতি সেই ফাঁদে ধর্ষক হালিম সহজে পা দিলে আমরা তকে আটক করতে সক্ষম হই।

এদিকে ভিকটিমকে পুলিশ হেফাজতে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed