সিলেটে সোমবার থেকে অনূর্ধ্ব-১৭ ফুটবল
স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সিলেটে শুরু হচ্ছে সোমবার থেকে। নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে সিলেট সদর উপজেলার ৮টি দল অংশ নেবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার (৯ সেপ্টেম্বর) উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে গেলবারের চ্যাম্পিয়ন খাদিমপাড়া ইউনিয়ন মুখোমুখি হবে জালালাবাদ ইউনিয়ন দলের। দিনের অপর ম্যাচে খাদিমনগর ইউনিয়ন লড়বে টুলটিকর ইউনিয়ন দলের সাথে।
এরপর বুধবার (১১ সেপ্টেম্বর) মোগলগাঁও ইউনিয়ন মুখোমুখি হবে হাটখোলা ইউনিয়ন দলের। ওইদিন বিকাল ৪টায় গেলবারের রানার্সআপ কান্দিগাঁও ইউনিয়ন লড়বে টুকের বাজার ইউনিয়ন দলের।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ওলিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে প্রথম পর্বে বিজয়ী ৪টি দল সরাসরি লড়বে সেমিফাইনালে। সেখানে বিজয়ী দল দুটি খেলবে ফাইনালে।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed