রওশনের ছবি পুড়িয়ে সিলেটে জাপা’র বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: রওশন এরশাদকে অবৈধভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় রওশনের ছবি পুড়িয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে সিলেট বিভাগ জাতীয় সাইবার পার্টি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ক্বীন ব্রিজের মোড়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাইবার পার্টি সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী এস এম শামীম আহমেদ, জেলা যুব সসংহতি প্রচার সম্পাদক হুসেন আহমদ, জেলা সাইবার পার্টি সমন্বয়কারী মোঃ মামুন আহমদ, মহানগর সমন্বয়কারী এবাদুর রহমান, মহানগর শ্রমিক পার্টি নেতা ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, মানিক মিয়া, সাহাব উদ্দিন সিহাব, সাহেদ আহমদ, মিন্টু আহমদ, এস এম সোহাগ আহমদ, মীর খোকন, কিবরিয়া আহমদ, সালেহ আহমদ, সুহেল আহমদ, আলী আক্কাস, এনাম আহমদ প্রমুখ।
বিক্ষোভকারী নেতারা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান একমাত্র সাবেক সফল মন্ত্রী জিএম কাদের এমপি, যা সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এরশাদ মনোনীত করে গেছেন। এখানে অন্য কেউ নিজেকে চেয়ারম্যান দাবি করলে সেটা হবে অবৈধ এবং দলের গঠনতন্ত্র বিরোধী। যা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা কোনদিন মেনে নিবেনা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed