শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানিতে ডুবে তাহিবা আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের পশ্চিম আশীদ্রোন তিতপুর গ্রামের বাড়ির সামনের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহত তাহিবা মো.তছকির মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, শিশুটির বাবা মা সকালে ভাত খাওয়ার সময় মেয়েটিকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখে যান। খাওয়ার পর তাহিবাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির সামনে পুকুরে মেয়েকে ভেসে থাকতে দেখেন বাবা।
পুকুর থেকে তাকে তুলে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স অশোক নন্দী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিলো ৷
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed