তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমাতে ২০২১ সাল থেকে প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরীক্ষা থাকবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা না থাকলেও সারাবছর ক্লাসে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ৮ সেপ্টেম্বর দিবসটি পালন করা হবে। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হেসেন বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ, যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনা কত দূর এগিয়েছে। তখন সচিব বলেন, ২০২১ সাল থেকে প্রাথমিকে নতুন শিক্ষাক্রম শুরু হবে। তার আগে আগামী বছর ১০০টি স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখা হবে। এর পরের বছর ২০২১ সাল থেকে সারা দেশে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পুরোপুরি তুলে দেওয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed