বাংলাদেশিকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে মেরে লাশ নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিহত নাজিম উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী নাজিম বৃহস্পতিবার ভোরে রাজাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বলে জানান নাজিমের ভাই রতন আলী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে নাজিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। তারা বাংলাদেশের রাজাপুর সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি পৌঁছালে ভারতের গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করে।
বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম গুলিতে নিহত হন। পরে তার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির অদূরে ১ নম্বর গেটের কাছে ফেলে রাখা হয়।
উপজেলার সিংনগর গ্রামের বাসিন্দা আনু হালদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বিএসএফ ফাঁড়ির অদূরে একটি লাশ পড়ে থাকতে দেখেছেন।
এ বিষয়ে ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে তারা এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর শুনেছেন। ‘প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।’
তবে বিকাল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফের কাছ থেকে চিঠির জবাব পাওয়া যায়নি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed