Main Menu

জগন্নাথপুরে এক সাথে দুই নেতা নিখোঁজ!

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুশ শহিদ (৪৩) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক একই ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে আনছার মিয়া (৪৪) গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর বুধবার (৪ সেপ্টেম্বর) নিখোঁজ আনছার মিয়ার ভাগিনা মুহিত মিয়া জগন্নাথপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ১৯৭।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় আব্দুশ শহিদ ও আনছার মিয়া একটি বিয়ের অনুষ্টানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে যান।

এর পর থেকে তাদের পাওয়া যায়নি এবং উভয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে উভয়ের পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়ি এবং অন্যান্য স্থানে ব্যাপক খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আব্দুশ শহিদ ও আনছার মিয়ার সন্ধান পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed