Main Menu

লালবাজারে ১৫০ কেজি ওজনের বাঘ মাছ!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে প্রায় ১৫০ কেজি ওজনের একটি বাঘ মাছ। বুধবার বিকেলে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া।

ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকেন ৪ লাখ টাকা; তবে কাঙ্খিত দর না ‍ওঠায় বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।

ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘বুধবার সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এছাড়া ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হয়।’

তিনি আরও জানান, ‘আজ সকাল ১০ টায় মাছটি কেটে কেজি হিসেবেই বিক্রি করা হয়। এজন্য মাছ কেজি প্রতি সাড়ে তিনহাজার এবং লেজ ও মাথার অংশের কেজি প্রতি আড়াই হাজার টাকা দর নির্ধারণ করে বিক্রি করা হয়।

এদিকে, বুধবার বিকেলে সরেজমিনে নগরীর বন্দর বাজারস্থ লালবাজারে গিয়ে দেখা মেলে বিশালাকার এ বাগাড় মাছের। বাজারে প্রবেশ করেই ডান দিকে দেখা যায় মানুষের ভিড়। প্রচারণা শুনে সবাই এসেছেন মাছটি দেখতে। আর বিক্রেতা মাছটিকে প্রদর্শনীর জন্য রেখেছেন। অনেকেই মাছের সাথে তুলছেন সেলফি। কেউ ফেসবুক লাইভে এসে মাছটির বর্ণনা দিচ্ছেন। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে বিক্রির জন্য প্রদর্শন করেছেন লালবাজারের ব্যবসায়ী মখলিছুর রহমান। আনুমানিক সাড়ে ৩ মণ ওজনের এ মাছটির মূল্য ধরা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। মাছ কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা আর লেজ ও মাথার অংশের কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে চলছিল ক্রেতাদের তালিকা সংগ্রহ।

উল্লেখ্য, কয়েক মাস আগেও তাদের দোকানে প্রায় ৪ মণ ওজনের একটি বাগাড় মাছ বিক্রি করা হয়েছে। বিয়ানীবাজার থানাধীন কুশিয়ারা নদী থেকে ধরা পড়া মাছটি প্রতি কেজি ৩ হাজার টাকা করে প্রায় ৪ লাখ টাকা দামে মাছটি বিক্রি করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed