সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নগরীর বাদামবাগিচা এলাকা থেকে রায়হান মিয়া (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার রায়হান বাদামবাগিচার ছাদ মিয়ার কলোনির দিলাল মিয়ার ছেলে। গত ১৪ আগস্ট চৌকিদেখীর সৈয়দ নাছির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজ থেকে এক ছাত্রীকে (১৪) তুলে নিয়ে ধর্ষণ করে সে।
এ ঘটনায় ওই মেয়েটির বাবা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed