কোম্পানীগঞ্জে লিস্টার মেশিন ও নৌকা ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১৬টি লিস্টার মেশিন এবং ৮টি মেশিন বহনকারী নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চাঁদাবাজির অভিযোগে একটি নৌকাসহ কাউছার নামের একজনকে আটক করা হয়। সে পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। লিজকৃত বালু মহালের বাইরে কালাইরাগ, কালা সাদক ও ধলাই বালু মহালে লুটপাট চালানো হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে অভিযান। টানা সাড়ে ৩ ঘন্টার অভিযানে ধলাই নদীর ইসলামগঞ্জ বাজার ও ধলাই সেতু এলাকায় ১৬টি লিস্টার মেশিন ও ৮টি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে বিভিন্ন নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed