গোলাপগঞ্জে অটোরিকশার ধাক্কায় মহিলা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছয়লা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈঠক বাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছয়লা বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নওয়াপাড়া গ্রামের বাসিন্দা পচা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছয়লা বেগম বৈটিকর বাজারে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাথায় প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয়রা মহিলাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকেলে লাশ ময়না তদন্ত ছাড়া বিশেষ অনুমতির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed