Main Menu

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৬ মাসের সাজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত নুরুল হক উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এরই মধ্যে দুটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৬ মাসের সাজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।

সাজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed