জিয়ার নাম প্লেট ভেঙে দিয়েছে ছাত্রলীগ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম প্লেট ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা রড দিয়ে খুঁচিয়ে ভেঙে দেয় অডিটোরিয়ামের নাম প্লেট। এসময় তারা আনন্দ মিছিলও করে। স্লোগান দিতে থাকে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাঠি-ছাত্রলীগের ঘাঁটি।
সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বুকে দলীয় মনোগ্রাম লাগিয়ে এই স্লোগান দিচ্ছে। এসময় তারা সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দেয়ার দাবি জানায়।
এবিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা কেউ মেনে নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ নাম প্লেটটি ভেঙ্গে দেয়। এবং নাম প্লেটে মৌলভীবাজার সরকারি অডিটোরিয়াম নাম দেয়া হয়।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল আলী বলেন, নাম প্লেট কারা ভেঙ্গেছে তা আমি জানিনা। ভেঙে একটি ব্যানার লাগানো হয়েছে তা পরে জানতে পারি। বিষয়টি প্রশাসন অবগত আছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed