মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রদলের রাজনীতি করার কারনে তার স্বামী এনামুল হককে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট নগরের উপশহরের বাসিন্দা ছাত্রদল নেতা এনামুল হকের স্ত্রী শ্যামা হক। সরকারি দলের একজন নেতার ইশারায় তার স্বামী এনামুলকে ইয়াবা ট্যাবলেট দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৫ আগস্ট আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ৮টায় বাসায় ফেরার পথে সিলেট ল’ কলেজের সামনে নেওয়াজ নামে এক ছাত্রলীগ কর্মী ডাক দিয়ে রিকশা থামায়। রিকশা থেকে নামার পর পরই আর্মড পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় ওয়ারেন্ট ছিলনা। তাকে তারা মারধর করে হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় ও তার পকেটে ইয়াবা ট্যাবলেটও রেখে দেয়। পরে সামাদ ও সাজু নামক দু’জন আসামির সাথে পুলিশ অ্যাসল্ট ও ইয়াবা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চালান দেয়। ইয়াবাসহ আটককালে সামাদ পুলিশকে ছুরিকাঘাত করে। সামাদ ও সাজু বলেছে, আমার স্বামী পথচারি ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ক্ষমতাসীন দলের এক নেতার ইশারায় তাকে আটক এবং পকেটে ইয়াবা দিয়ে থানা পুলিশে হস্তান্তর করেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত একই মামলার আসামি নেওয়াজকে গ্রেফতার করেনি।
শ্যামা বলেন, যুবলীগের এক প্রভাবশালী নেতা টাকার বিনিময়ে প্রশাসনকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করিয়েছে। জাতীয়তাবাদি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ও পরিচ্ছন্ন প্রতিবাদী ব্যক্তি হওয়ায় তার ভাবমুর্তি নষ্ট করতেই তাকে ফাঁসানো হয়েছে। তার নামে আগে কোনো মামলায় ওয়ারেন্ট ছিলনা। অথচ ছাত্রদল নেতা রাজু হত্যা মামলায় আমার স্বামী ও দেবরকে জড়ানো হয়েছে। দেবর একরামুল হকও জেলে। শ্বশুড় অসুস্থ। কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছেন। এ অবস্থায় আমরা জিম্মি হয়ে আছি। বাচ্চাদের ভয়ে স্কুলে দিতে পারছিনা। একের পর এক মিথ্যা মামলায় আমার স্বামী ও দেবরকে ফাঁসানো হচ্ছে। তিনি আশংকা প্রকাশ করেছেন, যেকোন মুহুর্তে তাদের জানমালের বড় ধরণের ক্ষতি হতে পারে। আর তাই প্রশাসনের কাছে ন্যায় বিচারের প্রত্যাশাও ব্যক্ত করেছেন শ্যামা হক।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed