Main Menu

সিলেটে র‌্যাবের অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতরে উত্তর পাশের দোকান ঘর থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে চান মিয়া (৪৪), মো. ফাহাদ মিয়া (২৭), মো. রোকন আহমদ (২৮), বিল্লাল মিয়া (৪২), টিটু আহমেদ (২৭), মো. শাহিন মিয়া (২৪), বাবুল দেব (৩৫), সুভাস দে (৩৫), কামরুল হক (২৫), মো. শাহীন ইসলাম (২২), শামিম আহম্মেদ (২৬), মো. ইয়াছিন মিয়া (২১), তারিক আহমেদ (২৭) ও গৌতম দেব (৪২)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share





Related News

Comments are Closed