গোয়াইনঘাটে ভারতীয় গরুর চালান আটক
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় গরুর একটি চালান আটক করেছে বিজিবি। গত রোববার (২৫ আগস্ট) রাতে বিজিবির বিছনাকান্দি ক্যাম্পের জওয়ানরা সীমান্তবর্তী বগাইয়া হাওর এলাকা থেকে সাতটি গরুর এ চালানটি আটক করে। তবে, গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি বিজিবি।
ভারতীয় গরুর চালান আটকের কথা জানিয়েছেন বিজিবির বিছনাকান্দি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় তাঁর নেতৃত্বে বিজিবি জওয়ানরা বগাইয়ার হাওরে অভিযান চালিয়ে মালিকবিহীন সাতটি গরু উদ্ধার করে। যেগুলো ভারত থেকে সীমান্ত পথে চোরাকারবারীরা বাংলাদেশে এনেছে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। গরু উদ্ধারের বিষয়টি কাস্টমসকে অবহিত করা হয়েছে বলেও জানান নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed