Main Menu

নেত্রকোণায় চার ব্যবসায়ীকে জরিমানা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ রাখার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম, উম্মে সালমা এবং ফাইযুল ওয়াসীমা নাহাতের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে নেত্রকোণা পৌরশহরের জয়ের বাজারে ৩ জন ও ছোটবাজারে ১জন ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতের প্রোসিকিউটর মিজানুর রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫এর ৬(ক) ধারা অনুযায়ী নেত্রকোণা পৌরশহরের জয়ের বাজারের তন্ময় স্টোরের মালিক ব্যবসায়ী মানিক দেবনাথের দোকানে ১.২৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ উদ্ধারের পর ২ হাজার টাকা, অমল স্টোরের মালিক ব্যবসায়ী অমল চক্রবর্তীর দোকান থেকে ০.৫০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধারের দায়ে ২ হাজার টাকা, লোকনাথ স্টোরের মালিক ব্যবসায়ী অনুপম সাহার দোকান থেকে ৫ কেজি পলিথিন উদ্ধারের দায়ে ৩ হাজার টাকা এবং ছোট বাজারের অরুন স্টোরের মালিক অরুন সাহার দোকান থেকে ২.৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ উদ্ধারের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত নিষিদ্ধি পলিথিন শপিংব্যাগ সমূহ পরিবেশ অধিদপ্তরের স্টোরে সংরক্ষিত আছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed