Main Menu

ফেঞ্চুগঞ্জে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রুশনী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের কুশিয়ারা সেতুর প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

নিহত রুশনী বেগম উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামের সদর মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রুশনী বেগম ফেঞ্চুগঞ্জ সেতুর প্রবেশ মুখে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে সিলেটগামী দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুশনীকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed