সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) ভোরে দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিতেন্দ্র চাকমা (৪৫), নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এসময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিরাপত্তাবাহিনীর কর্মীরা রোববার দিবাগত রাতে এই তিন জনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের লাশ দেখতে পান এলাকাবাসী।
ঘটনার পর পুরো এলাকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed