কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশু শিক্ষার্থীসহ ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
আহতরা হলেন, বনগাঁও গ্রামের শরীফ মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৪০),আব্দুর রশীদের পুত্র মারওয়ার ইসলাম সিহাম (১০), মাহবুব মিয়ার পুত্র মেহেদী হাসান (১০) ও কামাল মিয়ার পুত্র রিয়াদ মিয়া (৮)। এ তিন শিশু স্থানীয় আলাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য়,৩য় ও ১ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও, করেরগ্রাম, বালিচিরি, সৈয়দপুর এলাকায় একটি পাগলা কুকুর আক্রমণ চালিয়ে ৪জনকে গুরুতর আহত করেছে।
পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে এলে ৪ জনের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে স্থানীয় লোকজন পাগলা কুকুরটিকে পিঠিয়ে মেরে ফেলেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed