১৬ দিন বিদ্যুৎহীন থাকবে জাফলং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গোয়াইঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজের জন্য সোমবার (২৬ আগস্ট) থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে উপজেলার পূর্ব জাফলংবাসী সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়।
পল্লী বিদ্যুৎ জানায়, উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড়, সানকিভাঙ্গা, ছৈলাখেল (অষ্টম ও নবম খণ্ড), আসামপাড়া ও আসামপাড়া হাওরসহ আশপাশের গ্রামসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ করা হবে।
এর প্রেক্ষিতে আজ ২৬ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কর্মকর্তারা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed