Main Menu

মধ্যরাতে সড়কে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ঘোপাল পয়েন্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার দাস সুনামগঞ্জের দিরাই উপজেলার গোপালপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথিমধ্যে ঘোপাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed