প্রেমিকাকে অপহরণের অভিযোগে প্রেমিকের মা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামে প্রেমিকাকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন এক তরুণীর বাবা রশিদ চৌধুরী। এমন অভিযোগের ভিত্তিতে একই গ্রামের প্রেমিকের মা আমিনা বেগমকে আটকের পর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, উপজেলার কাউকান্দি গ্রামের বজলু মিয়ার ছেলে ইমনের (১৯) সাথে একই গ্রামের রশিদ চৌধুরীর মেয়ে মনিরাজ আক্তারের (১৭) দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এই প্রেমের সুবাদে মনিরাজ ও ইমন গত শনিবার (২৪ আগষ্ট) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে এ ঘটনা জানাজানি হলে, রোববার (২৫ আগস্ট) মেয়েকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেন মনিরাজ আক্তারের বাবা রশিদ চৌধুরী। পরে পুলিশ এমন অভিযোগের ভিত্তিতে ইমনদের বাড়িতে গেলে তাকে ও তার বাবা বজলু মিয়াকে বাড়িতে না পেয়ে তার মা আমিনা বেগমকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারের তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রেমিকার বাবা রশিদ চৌধুরী থানায় প্রেমিক ইমনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দিয়েছেন। এই মর্মে আমিনা বেগমকে আটক করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণীর বাবা রশিদ চৌধুরী ইমনের পরিবারের বিরুদ্ধে মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ করেছেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed