Main Menu

জাফলং বেড়াতে যাওয়া হলো না সুহেলের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের পূর্ব শ্রীরামপুরের সুহেলের (২৬) জাফলং বেড়াতে যাওয়া হলো না। সিলেট-তামাবিল মহাসড়কের পরগনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

সোমবার বেলা ১১টার দিকে সিএনজি অটোরিকশার সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান তিনি।

নিহত সোহেল পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ছেলে। তিনি সিএনজির অটোরিকশার যাত্রী ছিলেন। তারা কয়েকজন মিলে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed