ঝালমুড়ি খাওয়া নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝালমুড়ি খাওয়া নিয়ে বাকবিতন্ডার জেরে মনির হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন চা শ্রমিক। এসময় তার সাথে থাকা বন্ধু জহির মিয়াকেও পিটিয়েছে তারা। তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার আকিল মিয়ার ছেলে এবং শহরের মিদাদ সপিং সেন্টারের ব্যবসায়ী। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে; পুলিশ ৫ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, ফুলছড়া চা বাগানে নাট মন্দিরের সামনে ঝাঁল মুড়ি খাওয়া নিয়ে মনির ও তার এক বন্ধু জহিরের সাথে কয়েকজন চা শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একদল চা শ্রমিক তাকে পিটিয়ে ছড়ায় ফেলে দেয়। খবর পেয়ে স্থানীয়রা মনিরকে ছড়া থেকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। আটকরা হলেন- ফুলছড়া চা বাগানের উত্তম তন্তবায়, সঞ্জীব, চন্দন, পল্পব নায়েক ও জাহাঙ্গীর। আটককৃতরা সবাই চা শ্রমিক বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
এদিকে মনিরের হত্যাকান্ডের ঘটনায় মুসলিমবাগ এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাত ১২টার দিকে উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্য সমর বিকাশ চাকমা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য আজয় সিংহ ও আমজাদ হোসেন বাচ্চু আহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, ‘উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। আহত পুলিশ সদস্য ও ব্যবসায়ীদেরকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘এ পর্যন্ত পাঁচ সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিজ্ঞসাবাদ করা হবে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed