বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ মাদক কারবারি ফয়ছল মিয়া (৩৫), অটোরিকসা চালক গফুর আলী (২২) নামে দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ফয়ছল রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর ছেলে ও গফুর একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।
জানা গেছে, পেশাদার মাদক কারবারী ও ওসমানীনগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ফয়ছল মিয়া অটোরিকশা যোগে গাঁজা নিয়ে লামাকাজী থেকে বিশ্বনাথ অভিমুখে আসছিল। গোপনে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে ফয়ছল ও অটোচালক গফুরকে আটক করে।
থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দু’জনকেই মঙ্গলবার সিলেট আদালতে প্রেরণ করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed