Main Menu

সিলেটে অধ্যাপক মোজাফফর স্মরণে মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুজিবনগর সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বাদ আসর হযরত শাহজালার (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর তৌহিদুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুল হক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. খুরশেদুল আলম, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, প্রচার সম্পাদক নাজমুল কবির পাবেল, ন্যাপ নেতা ডা. হিরন মোহন বিশ্বাস, সদস্য আব্দুল মজিদ, আহমদ শাহানুর, তোতা মিয়া, আব্দুস সালাম, কাওসার আহমদ টিপু, হেলাল আহমেদ, জুবায়ের আহমদ, রিয়াজ আহমদ, মো. হৃদয় আহমদ, কৃষ্ণ চন্দ্র দাস, ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা অনিল তালুকদার, ন্যাপ নেতা ডা. মোহন লাল সরকার, ন্যাপ নেতা সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

Share





Related News

Comments are Closed