হবিগঞ্জে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় আজাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার বারগিরা গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের প্রাণ কোস্পানীতে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত হোসেন জানান, নিহত মোহন ফ্যাক্টরিতে যাওয়ার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed