Main Menu

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির (এসআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে দৈনিক সংবাদ’র জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু সভাপতি এবং মাছরাঙ্গা টিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে নির্বাচন পক্রিয়া শুরু হয়ে বেলা ৩টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক আল হেলাল, একেএম মহিম ও শামস শামীম।

সভাপতি হিসেবে নির্বাচিত লতিফুর রহমান রাজু ভোট পেয়েছেন ২০টি। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন মোহনা টিভির সাংবাদিক কুলেন্দু শেখর দাস। তিনি ভোট পেয়েছেন ১১ টি।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এমরানুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন ও বাংলভিশন এর জেলা প্রতিনিধি মাসুম হেলাল। তিনি ভোট পেয়েছেন ২৬টি। অপরজন দৈনিক সিলেটের ডাক জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এসএ টিভির মাহতাব উদ্দীন তালুকদার।

যুগ্ম সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক ভোরের কাগজ’র জেলা প্রতিনিধি জাকির হোসেন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিশ্বজিৎ সেন পাপন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ২৪.কম এর প্রধান সম্পাদক আমিনুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক খোলা কাগজ ও সিলেটভিউ২৪.কম এর জেলা প্রতিনিধি শহীদ নুর আহমদ।

সাহিত্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রুজেল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোশাইদ রাহাত ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঝুনু চৌধুরী, সময় টিভির হিমাদ্রী শেখর ভদ্র, অরুন চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বীতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি গঠনের দুই বছরের মাথায় আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed