Main Menu

দক্ষিণ সুরমা থেকে ৬দিন ধরে নারী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার থেকে ৬দিন ধরে শেখ আছমা বেগম (৩০) নামের এক নারী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার লালাবাজার ইউনিয়নের করসনা গ্রামের জোনাব আলীর স্ত্রী।

জানা গেছে, গত ১৮ আগস্ট রবিবার সকাল ১০টায় শেখ আছমা বেগম লালাবাজারে অগ্রণী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় নিখোঁজের স্বামী শেখ জোনাব আলী ২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেছেন। জিডি নং-৯১৯।

কেউ আছমা বেগমের সন্ধান পেলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার স্বামী শেখ জোনাব আলী। তার মোবাইল নম্বর- ০১৭৪৭৪৬৪৫২৫।

Share





Related News

Comments are Closed