Main Menu

ছাতকে ছুরিকাঘাতে শিশু খুন, ‘ঘাতক’ আটক

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনারপাড় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খালেদ আহমদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতক আবুল হাসনাতকে আটক করেছে।

শনিবার (২৪ অগাস্ট) বিকাল ৫টায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রহিমপুর গ্রামের পাগনারপাড় হাওরে এই ঘটনা ঘটে। নিহত খালেদ রহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বিকালে মাছ জাউয়াবাজার ইউনিয়নের পাগনারপাড় হাওরে মাছ ধরতে যায় খালেদ। এ সময় কথা কাটাকাটি হয় একই গ্রামের চন্দন মিয়ার ছেলে আবুল হাসনাতের সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হাসনাত ছুরিকাঘাত করে তাকে। এতে ঘটনাস্থলেই খালেদ নিহত হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed