বড়লেখায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রূপ (৩৭) নামের এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারত থেকে অবৈধ পথে মহিষ আনতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর ডিমাই এলাকার ওপারে তিনি বিএসএফের গুলিতে মারা যান।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রূপ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। আব্দুর রূপ তিন সন্তানের জনক।
বিএসএফ তার মৃতদেহ ভারতে নিয়ে গেছে, স্থানীয় সূত্রে এমন তথ্য পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বোবারতল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের সাব পিলার ১ এস এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে, শুক্রবার রাতে ১০ থেকে ১৫ জনের বাংলাদেশী গরু ও মহিষ পাচারকারী একটি দল ভারতে অনুপ্রবেশ করে। এসময় দায়িত্বরত বিএসফের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ করে গুলি বর্ষণ করে। বিএসএফের গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান পাচারকারী দলের সদস্য আব্দুর রূপ। বিএসএফ তাঁর লাশ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে।
গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, ‘সে আমার ইউনিয়নের বাসিন্দা। শনিবার সকালে তার পরিবারের লোকজন আমার বাড়িতে এসে জানান, সে ভারতে গিয়েছিল। সেখানে গুলি হয়েছে। কিন্তু সে ফেরেনি। পরবর্তী সময় বিভিন্ন সূত্রে জানা গেছে সে গুলিতে মারা গেছে। এরপরে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারি সেখানে তার সুরতহাল হয়েছে। লাশ করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, ‘বড়লেখা সীমান্তের কাঁটাতারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed