সিলেটে র্যাবের অভিযান ৯ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাষ্টঘরের থেকে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
র্যাব-৯ সিলেট-এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- বি-বাড়িয়া জেলার নবী নগর থানার কৃষ্ণ নগর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩২), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫০), সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মঙ্গলপুর গ্রামের মশরফ আলী উরফে কালা মিয়ার ছেলে আবুল খায়ের লিটন (২৪), সিলেট নগরীর কামালগড় এলাকার আরিফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম সৌরভ (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মৃত আকাব্বর আলীর ছেলে মো. দিপক মিয়া (৩৩), সিলেট নগরীর মেন্দিবাগের জাকির হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৪), সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বাবুল ঘোষের ছেলে রাহুল ঘোষ বাপ্পু (২৪), হবিগঞ্জ জেলার রাজুরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে সাকিল মিয়া (১৯), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. হারুন মিয়া (৪০)।
আটককৃতদের এসএমপি সিলেট-এর কোতয়ালী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed