সেনাবাহিনীর গাড়িতে গুলি, হামলাকারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের পর সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন চাকমা বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের সদস্য। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি।
রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সুমন চাকমা। পরে সুমনের মরদেহের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed