জকিগঞ্জ থেকে ৬ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রসুলপুর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও শরীফগঞ্জ বাজারের বাবুল আহমদের চায়ের দোকানের পেছন থেকে তাদেকে আটক করা হয়।
রসুলপুর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে আটককৃতরা হলো- উপজেলার হরাইত্রিলোচন গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে রফিক উদ্দিন (৪০), মৃত আবদুল হান্নানের ছেলে অলিউর রহমান (২৬) ও মাতারগ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে সাবুল আহমদ সাবু (৩০)।
এদিকে, শরীফগঞ্জ বাজার থেকে আটককৃতরা হলো- পিলাকান্দি গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৪৪), রহিমপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আবদুল জলিল (৫৫) ও মৃত আরজিত আলীর ছেলে মছব্বির আলী মুছন (৫৫)।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed