মৌলভীবাজারে র্যাংগস শো-রুমকে জরিমানা
মৌলভীবাজার সংবাদদাতা: বিক্রিত ফ্রিজ সার্ভিসিং করাতে গড়িমসি করার দায়ে মৌলভীবাজারে র্যাংগস শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে নিম্নমানের ফ্রিজটি পরিবর্তন করে নতুন ফ্রিজ বাসায় পৌছে দেওয়ার আদেশ দেয়া হয়।
মঙ্গলবার অভিযোগের প্রেক্ষিতে এই জরিমানা করা হয়। ডিএসসিআরপি জানায়, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের বেরীরপাড়ে অবস্থিত র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিঃ এর শো-রুম ‘র্যাংগস স্যামসং টোসিবা’ নামের প্রতিষ্ঠান থেকে ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি বাসায় আনার ৭ দিনের মাথায় যথাযথ ভাবে কাজ না করায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানালেও তারা ফ্রিজটি ঠিক করতে কালক্ষেপন করেন এবং তিনি নতুন আরেকটি ফ্রিজ কিনতে বাধ্য হন।
অভিযোগকারী যথাযথ ভাবে সেবা না পাওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।
ডিএনসিআরপির মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, “অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আজ র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিঃ এর উক্ত শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা এবং নিম্নমানের ফ্রিজটি পরিবর্তন করে নতুন ফ্রিজ বাসায় পৌছে দেওয়ার আদেশ দেওয়া হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়”।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed