কুয়েটের ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ওইকোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (www.kuet.ac.bd) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed