করাচির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলছে। এক দেশ আরেক দেশের সঙ্গে বাণিজ্য তুলে নিয়েছে। দুই দেশের কূটনীতিক সম্পর্কও ছিন্ন প্রায়। প্লেন-ট্রেনসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় পাকিস্তান আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার পাল্টা জবাবে ভারতও সে পথেই হাঁটছে। কেননা, নিজেদের রাজস্থান থেকে করাচিগামী সাপ্তাহিক থার লিংক এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে দেশটি।
শুক্রবার (১৬ আগস্ট) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচিতে প্রতি সপ্তাহে যে থার লিংক এক্সপ্রেস ট্রেন চলতো, তা বাতিল করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
ভারতের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অভয় শর্মা বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত থার লিংক এক্সপ্রেসের যাত্রা স্থগিত থাকবে। এ ট্রেনে পাকিস্তান যাওয়ার জন্য ৪৫ জন টিকিট বুক করেছিলেন। এর একটা ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৯ আগস্ট ইসলামাবাদে পাকিস্তানের রেলমন্ত্রী বলেছিলেন, আজকে ভারতের যোধপুরের উদ্দেশে পাকিস্তান থেকে যে ট্রেন ছেড়েছে, সেটিই সর্বশেষ। ভারতের জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ সুবিধা’ তুলে নেওয়া সিদ্ধান্তের জেরে এ ঘোষণা আসে পাকিস্তানের পক্ষ থেকে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed