যমুনায় ভেসে গেল আপন দুই ভাই
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর স্রোতে ভেসে গেলো আপন দুই ভাই।
নিখোঁজ দুই ভাই হলো- বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২)। তারা বগুড়া শহরের শাহিন স্কুলের শিক্ষার্থী।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বগুড়া শাহিন স্কুলের ১০-১২ জন শিক্ষার্থী সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে আসে। তারা দুপুর ১টার দিকে কালিতলা ঘাট থেকে নৌকা নিয়ে পাকুরিয়া চরে যায়। তারা যমুনার বুকে জেগে উঠা চরে ফুটবল খেলার সময় হঠাৎ করে পাশের নদীতে বল ভেসে যায়। ওই বল ধরতে গিয়ে প্রবল স্রোতে এ দুই সহোদর ভেসে যায়।
সারিয়াকান্দি থানার এসআই সুব্রত কুমার ঘোষবলেন, ‘নিখোঁজ দুই ভাইকে উদ্ধারে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে।’
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed