স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে স্বামী ও তার পরিবারের লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (১৯) নামে এক গৃহবধু।
শুক্রবার দুপুরে সদর উপজেলার যমুনাবাদ এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাজমা বেগম শহরের শায়েস্তানগর এলাকার সফিক মিয়ার মেয়ে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, বছর খানেক পুর্বে নাজমা বেগমের সাথে বিয়ে হয় যমুনাবাদ এলাকার কালা মিয়ার পুত্র শরীফ মিয়ার। বিয়ের পর তাদের সংসার কিছুদিন ভাল ভাবে কাটলেও সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মধ্যে শুরু হয় কলহ। এরই প্রেক্ষিতে নাজমা মাস খানেক পুর্বে তার পিত্রালয়ে চলে যান।
এক পর্যায়ে যমুনাবাদ এলাকার হাসন মিয়াসহ কয়েকজন মুরুব্বি বিষয়টি সমাধান করে নাজমাকে বৃহস্পতিবার রাতে আবারও তার স্বামীর বাড়িতে রেখে আসেন। ওই দিন রাতেই নাজমার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন তার স্বামী ও পরিবারের লোকজন। এক পর্যায়ে শুক্রবার দুপুরে সকলের অগোচরে নাজমা বেগম গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।
ওসি আরো জানান, এ ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed