মুজিব, তুমি আদি নাম
স্বপন তালুকদার :
মুজিব তুমি পূর্বদিকে উদিত উজ্জ্বল নক্ষত্রের নাম
মুজিব তোমার জন্মের নব বারতায় কাঁপেছিল পাকিধাম।
মুজিব তুমি বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর
মুজিব তুমি উত্তাল উনিশ শত একাত্তর।
মুজিব তুমি সায়রা তনয় গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া
মুজিব তোমার হুকারে পাক হায়না বাংলা ছাড়া।
মুজিব তুমি প্রেরণ শ্লোগান মিছিলের প্রাণ
মুজিব তুমি উদ্দীপণা জয় বাংলা-বাংলার গান।
মুজিব তুমি পদ্মা মেঘনা যমুনা করতোয়া
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল টেকনাফ তেতুলিয়া।
মুজিব তুমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের অাস্থার স্থান
মুজিব তুমি ক্ষুধা, দারিদ্র, অন্যায়, শোষনের বিরোধে সোচ্চার শ্লোগান।
মুজিব তুমি ভোরের সূর্য মেঘমুক্ত পুবের অাকাশ
মুজিব তুমি মুক্তিযুদ্ধের বাঙালির গর্বিত ইতিহাস।
মুজিব তুমি সবুজের ডগায় হলদে কুমড়ো ফুল
মুজিব তুমি রঙ্গিন প্রচ্ছদে বুক ঘেষা শক্ত পাঁচিল।
মুজিব তোমার জন্মবারতা ধ্বনিত হবে জন্ম জন্মান্তরে
মুজিব তুমি চির জাগ্রত বঙ্গবাসীর তাপিত অন্তরে।
মুজিব তুমি বঙ্গবন্ধু সকল বঙ্গবাসীর
মুজিব তুমি মুক্তিসেনার অব্যর্থ হাতিয়ার।
মুজিব তুমি ফিদেল কাস্ত্রের অদেখা হিমালয়
মুজিব তুমি রাজনীতি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যালয়।
মুজিব তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম
মুজিব তুমি প্রাণের সখা তোমায় জানাই সালাম।
মুজিব তুমি ফুল-ফল, লতা-পাতায়, কবিদের কবিতার উপাদান
মুজিব তুমি পুরানো দিনের দু:খ-গ্লানি মুছে দেওয়া সূর্য সন্তান।
মুজিব তুমি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ
মুজিব তুমি লাল সবুজের পতাকা শোভিত বেশ।
মুজিব তুমি বাঙালির হৃদি মুখর “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
মুজিব তুমি বাঙালির ভালোবাসা,তুমি আদি নাম।
১৭/০৩/২০১৭ইং।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed