Main Menu

নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। মোক্তারপাড়া মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পাবলিক হলে আলোচনা সভা, স্ব-স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী, বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা।

সকাল ৯টায় মোক্তারপাড়া মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী বেসরকারি সংগঠন।

পরে জেলা পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন উপকারভোগীদের মাঝে চেক বিতরন করা হয়।

Share





Related News

Comments are Closed