ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফুড ফেস্টিভালে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
রোববার (২৮ জুলাই) বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিন দিনের গার্লিক ফেস্টিভালের একেবারে শেষ সময়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে উদ্ধত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো। তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি মধ্য ত্রিশের একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন তিনি।
সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed