গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সোমবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস কাশিয়ানির ব্যাসপুর যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ভাটিয়াপাড়া মোড়ে দ্রুতগতিতে চলতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed