ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার দফতরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তাহমিনা বলেন, ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক। ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকে থেকে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস ঢাকার বাইরে পাঠানো হচ্ছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বেনাপোল ও চট্টগ্রামে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডা. সানিয়া।
Related News
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়েRead More
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।Read More



Comments are Closed